বিনোদন

স্বামীকে নিয়ে বিপাকে মোনালি!

বিনোদন ডেস্ক:

এবার সমালোচনার মুখে স্বামীকে নিয়ে বিপত্তিতে পড়েছেন মোনালি ঠাকুর। তিন বছর আগে গোপনে বিয়ে করেছিলেন সুইজারল্যান্ডে বাসিন্দা মাইককে। পেশায় হোটেল ব্যবসায়ী মাইকের খবর আসতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনালিকে নিয়ে ট্রোল শুরু হয়। রীতিমতো ভক্তরা তাকে কটাক্ষ করে বলছেন, টাকার লোভেই তিনি ব্যবসায়ীকে বিয়ে করেছেন। কিন্ত মোনালি তা মানতে নারাজ, বিয়ের কারণ হিসেবে ভালোবাসার কথাই বলছেন তিনি।

আর এ ট্রোলের জবাব দিতে মাইকের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করে মোনালি বলছেন, যারা ওই সব বলছে, তারা নিজেরাই ব্যক্তিগত জীবনে ব্যর্থ। শুধু তাই নয়, মোনালি লিখেছেন, এই গোল্ড ডিগার কিন্তু সফল ব্যবসায়ীটির থেকে বেশিই রোজগার করেন। নেটাগরিকদের মতে, নাম না করে নিজের কথাই বলতে চেয়েছেন মোনালি। বাস্তবিক জীবনে তার আয় যে মাইকের থেকে বেশি, সেই ইঙ্গিতই দিলেন এ বাঙালি গায়িকা।

শুধু তাই নয়, মাইককে বিয়ে করার পেছনে অর্থের লোভ নয়, বরং তার জন্য মাইকের ভালবাসা। পাশে থাকার ইচ্ছাই যে ইউএসপি হয়ে উঠেছিল, সে কথাও জানিয়েছেন মোনালি।

মোনালি-মাইকের বিয়েটা হয়েছিল অদ্ভুত ভাবে। তিন বছর আগে আলাপ হয় তাদের। সেখান থেকেই প্রেম। সুইজারল্যান্ড থেকে ভারতে উড়ে এসেছিলেন মাইক বিয়ে করার জন্য। কিন্তু ভিসা ছাড়াই। মাইকের এক শুভাকাঙ্ক্ষীকে নাকি বলেছিলেন, একদিনের জন্য যাচ্ছেন রেজিস্ট্রি ম্যারেজ করতে। মাইকের কাছে জার্মান পাসপোর্ট আছে। ফলে আলাদা করে ভিসা লাগবে না। সেই কথা শুনে মাইক সাতপাঁচ না ভেবেই পা রাখেন ভারতে।

বিমানবন্দরেই আটকে দেয়া হয় তাকে। বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়। এদিকে মোনালি বসে রেজিস্ট্রি অফিসে! শেষে মাইকের দেখা না পেয়ে ফোন করতেই জানতে পারেন পুরো ঘটনা। খবর কানে যেতেই বাড়িতে হুলুস্থুল। মোনালি তখন হবু স্বামীকে জেলহাজত থেকে বাঁচাতে চেষ্টা করে চলেছেন। অবশেষে কোনও রকম সাজগোজ ছাড়াই স্নিকার আর গায়ের থেকে বড় মাপের জামা পরেই বিয়ে করেন তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা