করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া
বিনোদন

ঐশ্বরিয়া করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তারকা ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার মেয়ে আরাধ্য বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

বচ্চন পরিবারে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে শনিবার (১১ জুলাই)। এদিন রাতে ঐশ্বরিয়ার শ্বশুর ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং তার ছেলে ও ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ এক টুইট বার্তায় ঐশ্বরিয়া ও তার মেয়ের করোনায় শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ঐশ্বরিয়া ও তার মেয়ে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তবে নমুন পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে তার শাশুড়ি জয়া বচ্চনের।

অবশ্য টুইট করার কিছু সময় পরই টুইটটি মুছে ফেলেন রাজেশ তোপ। এ নিয়ে কোনও ব্যাখ্যাও দেননি তিনি। তবে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম ওই তথ্যের সত্যতা নিশ্চিত হতে পেরেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা