বিনোদন

অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সৌদি আরবের এক যুবক। শুধু তা–ই নয়, তিনি নিজেকে জনি ডেপের চেয়ে অনেক ভালো পাত্র হিসেবে দাবি করেছেন। ইনস্টাগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিয়ের প্রস্তাবের স্ক্রিনশট। পোস্টে লিখিত প্রস্তাবের পাশাপাশি হলিউড অভিনেত্রীর উদ্দেশে ভয়েস মেসেজও পোস্ট করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: এমবাপ্পে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার

আরবি ভাষায় ওই ব্যক্তি ভয়েস মেসেজে বলেছেন, ‘অ্যাম্বার, যখন তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন আমি ছাড়া তোমাকে খেয়াল করার মতো কেউ নেই। আমি জানি, অনেকেই তোমাকে কটাক্ষ করছে, সেই কারণেই ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। তোমার জন্য ওই বুড়োর (জনি ডেপ) চেয়ে আমি অনেক ভালো পাত্র। এই খারাপ সময়ে আমি তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলব।’

কয়েক দিন আগেই মার্কিন মুলুকের চর্চার বিষয় ছিল জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের মামলা। আর অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–খ্যাত জনি ডেপ। আদালতের নির্দেশে জনি ডেপকে ক্ষতিপূরণ হিসেবে অ্যাম্বারের দিতে হচ্ছে ১৫ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

যদিও অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, অ্যাম্বারের পক্ষে এই মুহূর্তে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এর মধ্যেই ভাইরাল হলো অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে করা সৌদি নাগরিকের পোস্ট।

এর আগে ২০১৫ সালে ভালোবেসে ৩০ বছর বয়সের অ্যাম্বার বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। মাত্র ১৫ মাস টিকেছিল তাদের বিয়ে। এরপর ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে একটি উপসম্পাদকীয় লেখেন অ্যাম্বার হার্ড। সেখানে তিনি অভিযোগ করেন, জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন। অবশ্য ডেপ সেসব অভিযোগ অস্বীকার করে সাবেক স্ত্রীর নামে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন। ছয় সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা–ছোড়াছুড়িও। ১ জুন মামলায় রায় দেন সাত সদস্যের জুরি। শেষ হাসি হাসেন জনি ডেপ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা