নিজেকে হিট দাবি করলেন কঙ্গনা!
বিনোদন

নিজেকে হিট দাবি করলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক : চলতি বছরে বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ সিনেমাটি মুক্তি পেয়েছে। একেবারেই দর্শক পায়নি ছবিটি। তবে এ নিয়ে সরব রয়েছেন তিনি।

আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দরে ই-গেট চালু

‘ধাকড়’ ছবিটি ব্যর্থ হওয়ার পর মুখ খুলেছেন গণমাধ্যমে। বললেন, রাশি রাশি সাফল্যের উদাহরণও তো রয়েছে তার। মনে করিয়ে দিতে চাইলেন, ২০১৯-এ ‘মণিকর্নিকা’-র কথা।

১৬০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল কঙ্গনা পরিচালিত সেই ছবি। তারপর করোনা আবহে এক বছর ঘরবন্দি। কিন্তু প্রস্তুতি নিয়েছেন পরের কাজের জন্যও।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

২০২১ সালে মুক্তি পেয়েছে জয় ললিতার জীবনী ছবি ‘থালাইভি’। সেই ছবি ছিল তার জীবনের সবচেয়ে বড় কাজ। ওটিটিতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবি।

আর ‘লক আপ’? ২০২২ -এর সবচেয়ে বড় সাফল্য তো তার সঞ্চালনা! সে কথাও মনে করিয়ে দিয়ে নিজেকে হিট সঞ্চালক দাবি করলেন কঙ্গনা। মোট কথা হলো, তিনি হারতে রাজি নন।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

সিনেমা চলেনি বলে নিজেকে ব্যর্থ বলতেও রাজি নন এই তারকা। বলিউডের বেশ কিছু গণমাধ্যমসহ আনন্দবাজার অনলাইনও এই তথ্য জানিয়েছে।

নেট মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের পক্ষ নিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আমার প্রচুর আশা ‘লক আপ’-এর সঙ্গে জড়িয়ে।’

আরও পড়ুন : ৬১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন

জীবনে ওঠাপড়া তো থাকবেই, তাই বলে নেতিবাচক চিন্তা-ভাবনা করেন না কঙ্গনা রানাউত। গত মাসে মুক্তি পাওয়া ছবি ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার দিকে ধেয়ে এসেছিল রাশি রাশি বিদ্রুপ।

সেসব পরোয়া করছেন না অভিনেত্রী। বরং, নিন্দুকদের সামনে তুলে ধরলেন তার অতীত সাফল্যের ফিরিস্তি।

আরও পড়ুন : সীতাকুণ্ডে আরো ২ লাশ উদ্ধার

সম্প্রতি নিজের দ্বিতীয় পরিচালনা করা ছবির প্রস্তুতির কথা জানিয়েছেন কঙ্গনা। রাজনৈতিক গল্পের সে ছবির নাম ‘ইমারজেন্সি’।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা