ছবি আনাদোলু থেকে সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

সান নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, খাদ্যপণ্য রফতানি নিয়ে ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া।

ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার পরিকল্পনাকে 'ব্ল্যাকমেইল' হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার (৬ জুন) পুতনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, পুুতিনের আশ্বাসে ইউক্রেনের ওডেসা বন্দরে ২ কোটি টন গম বিদেশে রফতানির জন্য জাহাজে ভরা হলেও রাশিয়ার নিষেজ্ঞার কারণে কৃষ্ণসাগর দিয়ে এসব জাহাজ চলাচল করতে পারছে না।

এটা করে পুতিন আসলে ইউক্রেনকে ব্ল্যাকমেইল করছে। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার নেতারা শস্য বের করে নিতে ইউক্রেন ও তুরস্কের সঙ্গে একটি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সমুদ্র সীমায় তুরস্কের নৌবাহিনী পানিতে রাখা মাইন সরাবে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমানা পর্যন্ত জাহাজগুলোকে প্রহরা দিয়ে নিয়ে যাবে। রাশিয়ার যুদ্ধজাহাজ এরপর শস্যবাহী জাহাজগুলোকে প্রহরা দিয়ে বসফরাস প্রণালীতে নিয়ে যাবে।

ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিছে রাশিয়া। ইউক্রেন বিশ্বের গম ও ভুট্টার মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এসব খাদ্য শস্য সেখানে আটকে আছে।

খাদ্য শস্য আটকে থাকার কারণে এর প্রভাব পড়েছে বিশ্বের অন্য দেশগুলোতে। বিশেষ করে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ক্ষতির মুখে পড়বে। আফ্রিকার দেশগুলোর খাদ্য নিশ্চিত করতে গত সপ্তাহের শেষে রাশিয়া যান আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সেল।

তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর পুতিন আশ্বস্ত করেন তিনি ইউক্রেনের শস্য বের হয়ে যাওয়ার সুযোগ দেবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা