ছবি: সংগৃহীত
বিনোদন

সালমান ও তার বাবাকে হত্যার হুমকি!

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। সম্প্রতি এ অভিনেতাকে বেনামি চিঠিতে হুমকি দেয়া হয়েছে কয়েক দফা। এসব তথ্য খবরে এসেছে ভারতীয় গণমাধ্যমে। জানা যায়, হুমকির কারণে বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তাও।

আরও পড়ুন: দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

এবার জানা গেল, আবারও হুমকি এসেছে সালমান খানের কাছে। শুধু তাকেই নয়, অভিনেতার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।

সালমানের মুম্বাইয়ের বান্দ্রায় সে চিঠি পাওয়া যায়। ফেলে যাওয়া উড়ো চিঠি উদ্ধার করেছেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনায় আবারও সন্দেহের তীর গ্যাংস্টারদের দিকেই।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন জানা যায়, সালমান খানের বাবা প্রতিদিন সকালে হাঁটার জন্য যেখানে যান এবং যে বেঞ্চে বসেন সেই বেঞ্চে হুমকির চিঠিটি পাওয়া গেছে। চিঠিতে লেখা ছিল, ‘সিধু মুসেওয়ালার মতো অবস্থা হবে।’

এদিকে পুলিশ সিসিটিভির ফুটেজ পরিক্ষা করছে। জানার চেষ্টা করছে, কারা এসে রেখে গেছে চিঠিটি।

ভাইজান এর আগেও হুমকির ফোন ও চিঠি পেয়েছিলেন। শোনা যায়, সে ফোন এসেছিলো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর কাছ থেকে। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দিয়েছিল সে।

আরও পড়ুন: সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, আব্দুর রশিদ সেলিম সালমান খান হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি মাঝে মাঝে গানও গেয়ে থাকেন। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার।

বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয়শিল্পী বলে আখ্যায়িত করা হয়। ফোর্বস সাময়িকীর ২০১৮ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৭.৭ মিলিয়ন আয় করে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৮২তম স্থান অধিকার করেন।

চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া (১৯৮৯) ব্যবসাসফল হয়। এই ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

এরপর নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসাসফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, তন্মধ্যে রয়েছে প্রণয়মূলক নাট্যধর্মী হাম আপকে হ্যাঁয় কৌন..! (১৯৯৪), মারপিটধর্মী রোমহর্ষক করন অর্জুন (১৯৯৫), হাস্যরসাত্মক জুড়ওয়া (১৯৯৭), প্রণয়ধর্মী প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া (১৯৯৮), হাস্যরসাত্মক বিবি নাম্বার ওয়ান (১৯৯৯) এবং পারিবারিক নাট্যধর্মী হাম সাথ-সাথ হ্যাঁয় (১৯৯৯)।

২০০০-এর দশকে কিছু সময় পিছিয়ে পড়ার পর তিনি ২০১০-এর দশকে আরও বেশি তারকা খ্যাতি অর্জন করেন। এই সময়ে তিনি ব্যবসাসফল দাবাং (২০১০), রেডি (২০১১), এক থা টাইগার (২০১২), কিক (২০১৪), সুলতান (২০১৬) ও টাইগার জিন্দা হ্যায় (২০১৭) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

এছাড়া ২০১০ সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ফোর্বস সাময়িকীর ২০১৫ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৩.৫ মিলিয়ন আয় করে অমিতাভ বচ্চনের সাথে যৌথভাবে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৭১তম স্থান অধিকার করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা