সীতাকুণ্ডে  আরো ২ লাশ উদ্ধার
জাতীয়

সীতাকুণ্ডে আরো ২ লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনারে ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরো দুটি লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন : ফের জেল হেফাজতে পি কে হালদার

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ তথ্য নিশ্চিত করলেও সরকারিভাবে নতুন করে লাশ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি। এদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মীর লাশ বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভেতরে দুটি পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়েছেন তারা। তবে অতিমাত্রায় পুড়ে যাওয়ার কারণে ভালো বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন : অনাস্থা ভোটে জিতলেন জনসন

লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে। এদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে। মঙ্গলবার পাওয়া লাশগুলোর মধ্যে ফায়ার সার্ভিসের একজন থাকলে আরো ২ জন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা