সনু নিগম
বিনোদন

এবার কলকাতার মঞ্চে গাইবেন সনু নিগম

সান নিউজ ডেস্ক: চলিত বছরের জুলাই মাসেই কলকাতার মঞ্চে গাইবেন বলিউডের খ্যাতিমান গায়ক সনু নিগম। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, অনুষ্ঠানটি হবে এটা নিশ্চিত।

এর উদ্যোক্তা তোচন ঘোষ তাদের বলেন, কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থেকে শো করতে আসবেন না। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে। হেমন্ত-সন্ধ্যা-মান্নাদের শহর এটা। এখানকার দর্শকদের উত্তেজনাও উপভোগ করেন মুম্বাইয়ের শিল্পীরা। একথা মিথ্যা যে, ‘মুম্বাই কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে!

তিনি আরও বলেন, সনু নিগমের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কথা হয়েছে। তারা আসছেন।

প্রসঙ্গত, কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে গত ৩১ মে মারা যান বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। বিষয়টি ভীষণ দাগ কেটে যায় ভারতীয়দের। ছড়িয়ে পড়ে প্রিয়শিল্পীকে হারানোর মাতম। তবে কলকাতায় সেই শোকটা যেন আরও বেশি। প্রিয় শিল্পীকে কফিনে পুরে মুম্বাই পাঠাতে হয় যে তাদেরই!

এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা; মুম্বাইয়ের শিল্পীরা আর আসবেন তো কলকাতায়? সেই আশঙ্কা গাঢ় হয়েছে আরেকটি অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেই শো বাতিল হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে চাউর হয় যে, মুম্বাইয়ের শিল্পীরা নাকি কেকে-র মৃত্যুর পর কলকাতায় আসতে ভয় পাচ্ছেন!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা