ছবি: সংগৃহীত
বিনোদন

১২ গুণীকে সম্মাননা দিলো বাচসাস

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) দেশের সংস্কৃতি অঙ্গনের ১২ গুণীকে সম্মাননা প্রধান করেছে।

আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার হয়েছেন কঙ্গনা!

ঐতিহ্যবাহী এ সংগঠনটি সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করে। পাশাপাশি ছিল ইফতার মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।

আরও পড়ুন: বলিউডে আসছেন শচীন কন্যা

এবার গুণীজন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে অভিনেতা ও পরিচালক-প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু; টেলিভিশন ও মঞ্চ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর; সংগীতে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীতশিল্পী রুনা লায়লা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সাংবাদিকতায় সাংবাদিক-গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান ও চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এত গুণী মানুষদের সম্মাননা জানাতে পারাটা আনন্দের। যারা আজ সম্মাননা পেয়েছেন তারা সবাই রাষ্ট্রের গর্ব। বাচসাসকে ধন্যবাদ এইসব গুণী মানুষদের সম্মানিত করার জন্য।’

আরও পড়ুন: এখনো অনেক কিছু বাকি রয়েছে

অন্যদিকে, একঝাঁক তারকার উপস্থিতিতে বাচসাসের ইফতার মাহফিল ছিলো আলোকিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ছিলেন নিপুণ আক্তার, নিরব, অঞ্জনা, শাহনূর, জেসমিন, আজাদ খান, অধরা খান, কায়েস আরজু, ডি এ তায়েব। আরও ছিলেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু। অভিনেতা আজিজুল হাকিম, মুকিত জাকারিয়া, আইরিন তানি, সংগীতশিল্পী লোপা হোসাইনসহ একঝাঁক তারকা এসেছিলেন চলচ্চিত্র সাংবাদিকদের আমন্ত্রণে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা