সারাদেশ

জামালপুরে ২৫ গুণী শিল্পীকে সম্মাননা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ২৫ গুণী শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

সোমবার (১০ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।

জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ অনেকে।

সম্মাননা হিসেবে প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সনদ, নগদ ১০ হাজার টাকার চেক , উত্তরীয় ও সম্মাননা পদক প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা