বিনোদন

আবারও ফিরছে গাল্লিবয় জুটি

বিনোদন ডেস্ক:

গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদ—যাদের আবির্ভাব জুটিবেঁধে। আসে ‘গাল্লিবয়’ ও ‘হিপহপ পুলিশ’ নামের দুটি সিরিজসহ বেশ কয়েকটি গান। এর পরপরই সাময়িক বিরতি যেন নিয়েছিলেন রানা। গত তিন মাসে তবীবের চারটি গান এলেও কোনোটাতে ছিলেন না এই খুদে শিল্পী।

অবশেষে তারা একসঙ্গে আবারও ফিরছেন। তৈরি হয়েছে নতুন গান, ‘আই কান্ট ব্রেথ’। গানটির ব্যাপারে তবীব জানান, ‘একবিংশ শতাব্দীতে মানুষের জীবন সবচেয়ে সস্তা। প্রেম বিলুপ্তপ্রায় একটি বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোট হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে। এগুলো দিয়েই গানটি সাজানো। আশা করছি ২৯ জুন এটি মুক্তি পাবে। রেকর্ডিং ও ভিডিওর কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে।’

‘অনুভূতি’, ‘মধ্যবিত্তের লকডাউন’, ‘এই দুর্যোগে যা কর্তব্য’ ও ‘মৃত্যু বন্যায় ভাসে রমজান’—এই গানগুলো গত তিন মাসে মাসে প্রকাশিত হয়েছে। যেখানে তবীবের সঙ্গে হাজির হয়েছেন একে হাসান নামের একজন শিল্পী।

রানার অনুপস্থিতি প্রসঙ্গে তবীব বলেন, ‘লকডাউনের আগ দিয়ে রানা ফরিদপুরে গিয়েছিল। তবে গানে রানা না থাকার মূল কারণ এর বিষয়বস্তু।’

জানালেন, নতুন গানটি তবীব মাহমুদ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা