বিনোদন

সেন্সর বোর্ডে যাচ্ছে দিতির শেষ সিনেমা

বিনোদন ডেস্ক:

মৃত্যুর চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী দিতির সিনেমা। সামনের সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ছে ‘এ দেশ তোমার আমার’।

নির্মাতা এফ আই মানিক জানান, অবশেষে ছবিটি সেন্সরে জমা দেওয়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে।

মানিক বললেন,‌ ‌‌‘নানা কারণে ছবিটি শেষ করা সম্ভব হয়নি। এবার সব গুছিয়ে ফেলেছি। আর বিলম্ব হবে না। আমার ইচ্ছা সারা দেশের সিনেমা হল চালু হলেই ছবিটি মুক্তি দিতে পারবো। ছবিটি দেখলে দর্শকরা নতুন করে বুঝবেন, কতটা শক্তিশালী অভিনেত্রী ছিলেন আমাদের দিতি। তার আত্মার শান্তি কামনা করছি।’

এই নির্মাতা আরও জানান, দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়। এটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করা হয়। মূলত, এসব কারণেই ছবিটি শেষ করতে সময় লেগেছে।

দিতি ২০১৬ সালের ২০ মার্চ মারা যান।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন এই অভিনেত্রী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

চলচ্চিত্র ছাড়াও দিতি নিয়মিত অভিনয় করতেন টিভি নাটকে। ছিলেন নাটক নির্মাণেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা