বিনোদন

দীপিকার সাথে প্রভাসের না!

বিনোদন ডেস্ক:

তাঁর শেষ ছবি ‘ছপাক’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলেছিলেন দীপিকা পাদুকোন। বক্স অফিসে তেমন সাফল্যের মুখ না দেখলেও প্রশংসিত হয়েছিল দীপিকার কাজ। প্রযোজনায় আর এক ধাপ এগোতে এ বার একটি পিরিয়ড হিন্দি ছবি নির্মাণের পরিকল্পনা করছেন দীপিকা।

চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকারুণির লেখা ‘দ্য প্যালেস অফ ইলিউশনস’ উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন এ নায়িকা। যে উপন্যাসে মহাভারতের কাহিনিকে ধরা হয়েছে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকে। দীপিকা দ্রৌপদীর চরিত্রে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। অন্য দিকে, কৃষ্ণের চরিত্রের জন্য হৃতিক রোশন এবং দুর্যোধনের চরিত্রে ভাবা হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে।

তবে শোনা যাচ্ছে, প্রথমে রাজি হলেও পরে এই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন প্রভাস। তবে নির্মাতারা প্রভাসের পরিবর্তে অন্য কোনও দক্ষিণী নায়ককেই কাস্ট করতে চান দুর্যোধনের চরিত্রে। চলছে তার খোঁজ। এই প্রজেক্টটি ছাড়াও দীপিকার হাতে পরপর কয়েকটি ছবি রয়েছে, যার মধ্যে শকুন বত্রার একটি ছবি, ‘দি ইনটার্ন’-এর হিন্দি রিমেক। ঋষি কপূর প্রয়াত হওয়ায় ‘দি ইনটার্ন’-এর রিমেকের প্রজেক্টটি আপাতত স্থগিত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা