বিনোদন

সুশান্তের মৃত্যুতে ফেসেঁ যাচ্ছে যশরাজ ফিল্মস!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যু রহস্যে এবার নতুন মোড় নিল। মুম্বাই পুলিশের আদেশানুসারে সুশান্তের সঙ্গে চুক্তিপত্র জমা করল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।

গত ১৮ জুন, বৃহস্পতিবার সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা করার নির্দেশ দেয় বান্দ্রা থানার পুলিশ।

শনিবার, ২০ জুন মুম্বাই পুলিশের জোন-৯ এর ডিসিপি অভিষেক ত্রিমুখে সংবাদমাধ্যমকে জানান, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা কাণ্ডে তদন্তকারী অফিসারকে আজ যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

যশরাজ ফিল্মসের অতীত বলছে, এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে। চুক্তি অনুযায়ী তার ৩টি ছবি করার কথা ছিল এই ব্যানারের সঙ্গে। তার মধ্যে দু’টি ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘ব্যোমকেশ বক্সী’ বাস্তবায়িত হলেও তৃতীয় ছবি ‘পানি’ আর করা হয় নি।

অথচ এই ছবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া!
‘পানি’ ছবিটি পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের। সম্প্রতি টুইটে তিনি সে কথা স্বীকার করে জানান, এর পরেই প্রথম ভেঙে পড়েন ‘রাবতা’ স্টার।
আবার এই চুক্তির কারণেই দুটো বড় ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। যার মধ্যে একটি সঞ্জয়লীলা বানশালীর ‘রাম লীলা’, অন্যটি ‘বেফিকরে’। বলিউডের দাবি, সে সময় আদিত্যই নতুন প্রতিভাকে পক্ষান্তরে চেপে দিয়েছিলেন অন্য প্রযোজকের ছবিতে কাজ করার অনুমতি না দিয়ে।

এই চুক্তিপত্রের জন্যই অভিনেতার ক্যারিয়ারে গ্রহণ লেগেছিল। ছয় মাসের মধ্যে সাতটি ছবি হাতছাড়া হয়েছিল। অথচ চুক্তিতে থাকা সত্ত্বেও রণবীর সিংহ একাধিক অন্য ছবিতে অভিনয়ের অনুমতি পেয়েছিলেন। তার জ্বলন্ত উদাহরণ ‘রাম লীলা’।

সুশান্ত নিজেই বলেছিলেন সঞ্জয়লীলা বানসালীর ওই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল তারই। কিন্তু যশরাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে ওই ছবি করতে পারেননি সুশান্ত।

দু’দিন আগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও ডাকা হয়েছিল থানায়। তিনি পুলিশকে জানিয়েছিলেন, যশরাজের সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছিলেন সুশান্ত। এবং রিয়াকেও নাকি তিনি ওই বিগ ব্যানারের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন। রিয়া এও জানিয়েছিলেন, এ বছরের শেষের দিকেই বিয়ে করার কথা ছিল তাদের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা