বিনোদন

রেজওয়ানা চৌধুরী বন্যা করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

তবে তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রোববার (২১ জুন) রাতে তিনি বলেন, ‌‘‘১২ দিন আগে আমি পরীক্ষা করিয়েছিলাম। তখন ‘পজিটিভ’ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভালো। দুইদিন পর আবারও টেস্ট করবো। আশা করি করোনা ‘নেগেটিভ’ আসবে।’’

৬৩ বছর বয়সী এ সংগীতশিল্পীর মামা জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামান। গত ১৪ মে তিনি মারা যাওয়ার পর বন্যা নিজেও সাবধানে ছিলেন। এরপর ১২ দিন আগে করোনার টেস্ট করান।

জানান, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আবারও নমুনা দেবেন।

দুই বাংলার জনপ্রিয় এ শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা