ধর্মীয়, কারণে, শোবিজকে, বিদায়, জানালো, অ্যানি, খান,
বিনোদন

ধর্মীয় কারণে শোবিজকে বিদায় জানালো অ্যানি খান

বিনোদন ডেস্ক:

শোবিজে প্রথমে শিশুশিল্পী হিসেবেই পা রেখেছিলেন অ্যানি খান। দীর্ঘ ২৩ বছর পর ধর্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে শোবিজ থেকে দূরে সরে যাচ্ছেন তিনি।

অ্যানি খান বলেছেন, 'কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।'

আগে শুটিং করা অ্যানির কিছু কাজ এখনো বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। অ্যানি জানান, 'সবকিছু থেকে গুটিয়ে আসতে আমার হয়তো একটু সময় লাগবে। তবে মন থেকে চাইছি আল্লাহ যেন আমাকে আর কাজে না ফেরান। ঘরে থাকবো, ইবাদত করবো। উনি চাইলে সবকিছুই সম্ভব।'

অ্যানি খান সম্প্রতি ভিডিও বার্তায় জানান, তার পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে। সেখান থেকে কিছু মানুষ তার কাজের পুরনো ছবি ঘেঁটে তার বর্তমান প্রোফাইলে পোস্ট করে তাকে খোঁচা দিচ্ছেন, তাকে ভণ্ড বলছেন। অনেকে আবার নামাজ পড়তে বলছেন।

অ্যানি বলেন, 'ইবাদত তো দেখিয়ে করে না। আমি যে ভিডিওতে কথা বলছি এটাও হয়তো আমার ধর্মের নিয়মকানুনের সঙ্গে সাংঘর্ষিক। আমি নিজের বিরুদ্ধে নিজে প্রতিনিয়ত জিহাদ করে যাচ্ছি। ইসলাম অনেক সহজ আবার অনেক কঠিন ধর্ম। আমি চেষ্টা করে যাচ্ছি। তাদের এসব খোঁচাকে নিজের প্রায়শ্চিত্তের অংশ হিসেবে ধরে নিয়েছি। কিন্তু দিন শেষে আমিও মানুষ, এসব মেনে নিতে আমারও কষ্ট হয়। আমি ভণ্ড হলে যারা নিয়মিত আমাকে কষ্ট দেওয়ার পর নানা কর্মকাণ্ড করছেন তারা কী?'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা