বিনোদন

কারো সাথে বিছানায় যাইনি তাই প্রাপ্যও পাইনি, প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর্দা ফাস!

বিনোদন ডেস্ক:

একটি ভিডিও, আর তাতেই টলিপাড়ায় ঝড় তুলেছেন শ্রীলেখা মিত্র। টলিউডের একাধিক তারকার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ তুলেছেন তিনি।সেই ভিডিও ঘিরে আপাতত তর্ক-বিতর্ক, লাইক-শেয়ারের বন্যা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এ সবের মধ্যেই শুক্রবার শ্রীলেখা বলছেন, তাঁর ভয় পাওয়ার কিছু নেই। কারণ, হারানোর কিছু নেই তাঁর।

বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে টলিপাড়ার স্বজনপোষণের ইতিহাস নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। সেই ভিডিও প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘‘জীবনে কোনওদিন কোনও রাজনৈতিক দল করিনি।কোনও দাদাকে মঞ্চে উঠে রাখিও পরাইনি। প্রযোজক-পরিচালকের সঙ্গে বেড শেয়ারও করিনি। আমি ভয় পাব কাকে? কী হারানোর আছে আমার?”

সুশান্তের অবসাদ, কাজ হারানোর যন্ত্রণা, বহিরাগত হয়েও নিজেকে প্রমাণের আপ্রাণ চেষ্টা এবং নিজের কেরিয়ায়ের প্রথম দিকের কিছু ঘটনাকে একই পঙ্‌ক্তিতে বসিয়ে শ্রীলেখা ওই ভিডিওতে বলেন, “ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার ছিল না। কিছুর বিনিময়ে ছবি পাইয়ে দেওয়ারও কেউ ছিল না। সিরিয়াল থেকে ওড়িয়া ছবি। সেখান থেকে বাংলা ছবি... নায়িকার চরিত্র পেতাম না প্রথম দিকে। তখন ইন্ডাস্ট্রি মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি তাঁর বোনের চরিত্রে অভিনয় করছি। আমি জানি আমার নায়িকা হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু ওই যে আমার কোনও গডফাদার নেই। আমার কোনও অভিনেতার সঙ্গে প্রেমও নেই। তখন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিৎ-এর প্রেম।” এখানেই থামেননি তিনি, বলতে থাকেন, “বুম্বাদাই চালাত টলিউডকে। পরিচালকরা ওঁর পায়ের কাছে বসে থাকত। ঋতু দেরি করে শুটিং ফ্লোরে আসত। সবাই ওর জন্য অপেক্ষা করত। কিন্তু তা সত্ত্বেও ওকে একের পর এক ছবিতে নেওয়া হত। অন্য দিকে আমাদের প্রমাণ করতে হত আমরা টাইমে আসি।”

শুধু প্রসেনজিৎ বা ঋতুপর্ণাই নন, শ্রীলেখার ওই ভিডিওতে এসেছে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় -সহ অনেক নামীদামি অভিনেতা-পরিচালক-প্রযোজকদের প্রসঙ্গ।তাঁর কথায়, “সাগর বন্যা ছবির শুটিংয়ে আমরা দিঘা যাচ্ছিলাম। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার। আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি দিঘা হাসপাতালে ভর্তি হই। পরিচালক দেখতে এসেছিলেন। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখতে আসার সময় পাননি।”

এত দিন পর হঠাৎ আবার এ সব নিয়ে মুখ খুললেন কেন? শ্রীলেখা বললেন, “আমার সঙ্গে যাঁদের কথা হয়, তাঁরা জানেন, এ আমি আগেও বলেছি। আর সুশান্তের মৃত্যুও আর একটা কারণ। অবসাদের মধ্যে দিয়ে আমিও গিয়েছি। দিনের পর দিন ভাল কাজ পাইনি। যোগ্য হওয়া স্বত্বেও। নামী দামি প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে ঢলাঢলি আর প্রভাবশালী নায়কদের গায়ে গা ঠেকিয়ে না বসতে পারার জন্য। তা নিয়ে যদিও আমার কোনও আপসোস নেই। আমি জানি আমি কতটা যোগ্য ছিলাম।’’

কৌশিক গঙ্গোপাধ্যায় সম্পর্কে শ্রীলেখা বলছেন, “ওঁর ছবিতে তো শুধু চূর্ণী গঙ্গোপাধ্যায় কাজ করবেন তা নিজেই কৌশিকদা আমায় বলেছিলেন। জয়া আহসান বোধহয় খুব ভাল অভিনেত্রী। তাই জয়া আহসান তাঁর ছবিতে কাজ পান। আমি পাইনি।’’

সৃজিত মুখোপাধ্যায় সম্পর্কে তাঁর বক্তব্য, “সৃজিত একসময় আমার খুব ভাল বন্ধু ছিল। কিন্তু যখন ছবি করল, তখন আর আমাকে ডাকেনি। হয়তো আমার মতো কোনও চরিত্র ছিল না। স্বস্তিকার মতনই চরিত্রগুলো ছিল। আসলে স্বস্তিকার সঙ্গে সৃজিতের তখন একটা প্রেম চলছিল।” শ্রীলেখার ভিডিওতে উঠে এসেছে অঞ্জনা বসু এবং গার্গী রায়চৌধুরীর নামও। তিনি বলেন, "ধারাবাহিক চলার সময় ওঁদের সঙ্গে প্রযোজকের প্রেম হয়েছিল বলে আমার সিরিয়ালের অংশ অনেক কমে গিয়েছিল।

নামীদামিদের বিরুদ্ধে মুখ খুলে তিনি যে ভুল কিছু করেননি, সে কথা জোর দিয়ে বলছেন শ্রীলেখা। তাঁর কথায়, ‘‘আমি জানি এ বার থেকে আমি আরও কোণঠাসা হয়ে যাব। জানি না আর কাজ পাব কি না! বা পেলেও কতটা পাব। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আমি শ্রীলেখা মিত্র নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করেছি, কারও কাছে কাঁদুনি গাইনি। যা করেছি বেশ করেছি। যা বলেছি, ভাল করেছি। সত্যিটা প্রকাশ পাওয়ার দরকার ছিল। এই গ্ল্যামার জগতে আউটসাইডার হয়ে একই সঙ্গে কম্প্রোমাইজ না করে কাজ করা যে কতটা কঠিন তা জানুক সবাই, দেখুক লোকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক, বন্ধ ২১ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

ইরানের মনোবল ভাঙবে না, সামরিক বহর গুটাতে হবে শত্রুকে

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অর্থনৈতিক চাপের মুখেও তেহরানের অবস্থান...

মাদারীপুরের রাজৈরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনায়...

উলিপুরে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ৩

কুড়িগ্রামের উলিপুরে ফ্যামিলি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা