বিনোদন

রিয়াকে ৬ ঘণ্টা জেরা, তদন্তে নতুন মোড়!

বিনোদন ডেস্ক :

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর খোঁজা হচ্ছে এর পেছনের রহস্য। তা জানতেই চলছে তদন্ত। অনেককেই এর মধ্যে জেরা করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৮ জুন প্রায় ৬ ঘণ্টার মত জেরার পর বান্দ্রা থানা থেকে বের হন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

এর আগেও অনেককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিন ইনভেস্টিগেশন অফিসার ডেকে পাঠান রিয়াকে। সকালেই থানায় পৌঁছান অভিনেত্রী। তদন্ত করতে গিয়েই নায়কের ফ্ল্যাট থেকে পুলিশের হাতে আসে পাচঁটি ডায়রি। তাতে কি লেখা তা এখনো জানায়নি পুলিশ।

সাদা পোশাক, অবিন্যস্ত চুল, মুখে মাস্ক পরে বৃহস্পতিবার সকালেই রিয়া থানায় পৌঁছতেই ক্যামেরাবন্দি হন। অন্যদিকে গতকালই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক মুকেশ ছাবড়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশকে মুকেশ জানান, প্রথম থেকেই সুশান্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। যদিও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে তার কোনো ঝামেলা চলছিল কিনা, সে ব্যাপারে মুকেশকে সুশান্ত কিছু জানাননি বলেই দাবি করেছেন পরিচালক।

এদিকে সুশান্তের মৃত্যুর দিনই পুলিশ জানিয়েছিল, সুশান্ত ঘনিষ্ঠ প্রত্যেককেই থানায় ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার প্রথমে সুশান্তের বাবা এবং পরে দু'ই দিদিকে থানায় ডাকা হয়। সুশান্তের বাবা কেকে সিংহ জানান, ছেলেকে অনেক সময়েই মনমরা, বিষণ্ণ দেখতাম। কিন্তু ডিপ্রেশনে যে ভুগত, জানতামই না!

রিয়া এবং পরিবারের পাশাপাশি মুম্বাই পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুশান্তের আর এক কাছের বন্ধু ‘পবিত্র রিশতা’ খ্যাত মহেশ শেট্টিকেও। তার থেকেই প্রথম সবাই জানতে পারেন, অবসাদে ভুগছিলেন অভিনেতা। এজন্য নিয়মিত ওষুধ নিতে হত তাকে। শেষের কিছুদিন সেই ওষুধও বন্ধ করে দেন তিনি।

জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকেও। অভিনেতার আর্থিক অবস্থা, কাজকর্ম, বলিউডে তার অবস্থান সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।
অন্যদিকে, বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরের মতো লিজেন্ডদের।

আইনজীবী সুধীর কুমার ওঝা তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সুশান্তের আত্মহত্যার পিছনে বলিউডের নেপোটিজম এর বড় ভূমিকা রয়েছে, এমন অভিযোগ উঠছে। এই জল্পনাকে উসকে দিয়ে রাজনৈতিক নেতা সঞ্জয় নিরূপম একটী টুইটে দাবি করেন, পরপর ৭টি ছবিতে সাইন করেছিলেন সুশান্ত।

আর ৬ মাসে একের পর এক সেই সাতটি ছবি হাতছাড়া হয়েছে অভিনেতার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা