ফেসবুকে, সুশান্তকে, শ্রদ্ধা, জানিয়ে, তরুণীর, আত্মহত্যা,!,
বিনোদন

ফেসবুকে সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে তরুণীর আত্মহত্যা!

বিনোদন ডেস্ক:

বলিউডে অল্প সময়েই জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ গোটা ভারত। বলিউডের এই প্রাণোচ্ছল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। শোকাহত তার ভক্তরাও, যেন একটু বেশিই।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সইতে না পেরে ও ব্যক্তিগত জীবনের হতাশা নিয়ে তারই মতো আত্মহত্যা করলেন এক তরুণী।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তরুণী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের হুগলি জেলার উত্তরপাড়ায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের ওই তরুণী। নাম অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরিও চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক হতাশায়ও ভুগছিলেন। এরই মধ্যে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি। গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘তুমি রবে নীরবে’। অভিনেতার মৃত্যু তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (১৮ জুন) বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী স্নান করতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বের হননি। ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় গোসলখানায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

শুধু পেশাগত জীবন নয়, অরুন্ধতীর ব্যক্তিগত জীবনও সুখের ছিল না। বছর চারেক আগে বিয়ে হয় তার। কিন্তু দুই বছরের বেশি সংসার করতে পারেননি। বছর দুই আগে বিচ্ছেদ হয় তার। এর ওপর লকডাউনে কাজ হারানোর হতাশা তিনি নিতে পারেননি। যদিও হতাশায় একেবারে চুপচাপ হয়ে যাননি। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তার। তিনিও মেয়ের আচরণে অন্য রকম কিছু লক্ষ্য করেননি।

কেন অরুন্ধতী আত্মঘাতী হলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শোকাহত গোটা পরিবার। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ওই তরুণীর ময়নাতদন্ত হবে। সূত্র: সংবাদ প্রতিদিন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা