বিনোদন

'আর টিভি'তে "গোলমাল"!

বিনোদন ডেস্ক:

দেশের অন্যতম বেসরকারি চ্যানেল আরটিভি’র পর্দায় যে নাটকগুলো দেখা যায়, সেগুলো সাধারণত শুটিং শেষে সম্প্রচারের জন্য অন্য প্রযোজক-পরিচালকের কাছ থেকে কিনে নেওয়া হয়। সেই নিয়ম ভেঙে এবারই প্রথম নিজেদের প্রযোজনায় প্রতিদিনের ধারাবাহিক নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নাম ‘গোলমাল’।

বুধবার (১৭ জুন) বেশ ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হলো সেই ‘গোলমাল’-এর খবর। সংশ্লিষ্টরা জানালেন, শিগগিরই শুরু হচ্ছে প্রতিদিনের এই ধারাবাহিকের শুটিং। দ্রুততম সময়ে শুরু হবে এর সম্প্রচারও।

আরটিভি আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এটির নির্মাণ সূচনা ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ধারাবাহিকটির নির্মাতা-শিল্পী ও কুশলীরা।

সৈয়দ আশিক রহমান জানান, আধুনিক শহরের একই মহল্লার অর্ধশিক্ষিত নব্য ধনী তিন পরিবারের মেকি আধুনিকতার প্রতিযোগিতা নিয়ে তৈরি হচ্ছে এই নাটক। পারিবারিক সম্পর্ক, মান-অভিমান, হাসি-কান্নার সম্মিলনে চলমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের রম্যরূপ নাটকীয়ভাবে ফুটে উঠবে এতে।

করোনায় অর্থনীতির ব্যাপক ক্ষতির মধ্যেও দর্শকদের নির্মল বিনোদনের কথা চিন্তা করে আরটিভি নিজস্ব অর্থায়নে এই প্রতিদিনের ধারাবাহিকের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।

দেশের একাধিক নির্মাতা ও চিত্রনাট্যকার এটি রচনা ও নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন। একইভাবে এতে অভিনয় করবেন দেশের বেশিরভাগ গুণী শিল্পীর পাশাপাশি নতুন অভিনেতা-অভিনেত্রীরাও।

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ‘অনেক দিন ধরেই আমরা ভালো কিছুর জন্য চেষ্টা করে যাচ্ছি। এটি আমাদের সেই চেষ্টারই একটি প্রয়াস। আশা করছি দর্শকরা এই প্রতিদিনের ধারাবাহিকটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’

অভিনেতা আজিজুল হাকিম বলেন, ‘আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আরটিভি সবসময় সব ভালো কাজের সঙ্গে থাকে। এবার আরেকটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং আমি বিশ্বাস করি এটি শতভাগ সফল হবে।’

এর আগে গেল বছর টিভি চ্যানেলটি নিজস্ব প্রযোজনায় নির্মাণ করেছে ‘যদি একদিন’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসান-শ্রাবন্তী অভিনীত এ ছবিটি মুক্তি পায় গেল বছর। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা