পেটের, দায়ে, ট্যাক্সি, চালাচ্ছেন, অভিনেতা,!,
বিনোদন

পেটের দায়ে ট্যাক্সি চালাচ্ছেন অভিনেতা!

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ শুটিং। লকডাউনের কারণে বাতিল হয়েছে একাধিক প্রজেক্ট। নামী তারকাদের এই পরিস্থিতিতে জীবনযাত্রার খুব একটা সমস্যা না হলেও অনেক শিল্পীরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

টেকনিশিয়ানদের পাশে এই সময় দাঁড়িয়েছে অনেক সংস্থা, অনেক তারকা।

কিন্তু অনেক অভিনেতা বা অভিনেত্রীর সামনে সেই পথ খোলা নেই। তাদের পাশে দাঁড়ানোর মতো নেই কেউ। অথবা তারাই সাহায্যে হাত পাততে চাননি। তাই লকডাউনের মধ্যে রোজগারের তাগিদে অন্য পেশা বেছে নিয়েছেন তারা। এমনই একজন ‘ইয়ে শালি আশিকি’র অভিনেতা কমল রেক্সওয়াল।

কমল চলচ্চিত্রে খুব একটা পরিচিত নন। ‘ইয়ে শালি আশিকি’ ছাড়া বলিউডে আর কোনও ছবিতে তিনি অভিনয় করেননি। কিন্তু থিয়েটারের জগতে তিনি বিখ্যাত ব্যক্তিত্ব। প্রচুর থিয়েটারে অভিনয় করেছেন তিনি।

করোনা সংক্রমণ রোধে মার্চ মাসে শুরু হয় লকডাউন। তার কিছুদিন আগে থেকেই বলিউড শুটিং বাতিলের সিদ্ধান্ত নেয়। বন্ধ থিয়েটারও। কাজ না থাকায় দিল্লিতে, নিজের বাড়ি ফিরে যান কমল। কিন্তু সেখানে গিয়েও মুশকিলে পড়েন। কাজ নেই, পকেট ফাঁকা। তাই পেটের দায়ে দিল্লির রাজপথে ক্যাব চালানোর কাজ নিলেন তিনি। এভাবেই চলছিল। পরিচিত মুখ না হওয়ায় তাকে কেউ চিনতেও পারেননি। কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যমের কর্মী তাকে দেখে চিনতে পারেন।

তখনই কমল জানান, লকডাউনে কাজ বন্ধ। তাই দৈনন্দিন খরচ চালাতে তিনি ক্যাব চালানোর কাজ বেছে নিয়েছেন। রোজ এভাবেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন তিনি। এতে অন্তত পেটে দু’বেলা দু’মুঠো ভাত পড়ে।

শুধু কমল রেক্সওয়াল নন, এমন অবস্থা অনেক বলিউড অভিনেতার। কিছুদিন আগে খবরে এসেছিল সোলাঙ্কি দিবাকরের কথা। পেটের দায়ে মুম্বাইয়ের রাস্তায় ফল বিক্রি করছেন তিনি।

সোলাঙ্কি জানান, লকডাউন ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি যা, তাতে আরও বাড়ার আশঙ্কা থাকছে। কিন্তু তাকে তো বাড়িভাড়া দিতে হবে। পরিবারের খরচও জোগাতে হবে। তাই কার্যত বাধ্য হয়ে ফল বিক্রি শুরু করেছেন তিনি।

ওখলা মান্ডি বাজারের কাছে রোজ পসরা সাজান সোলাঙ্কি। প্রতিদিন ভয় নিয়েই কাজ করতে বের হন। যদি লকডাউন ভাঙার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ? কিন্তু ভেবেও তো কিছু করার নেই। কীই বা করবেন? সোলাঙ্কি বলেছেন, ‘যদি করোনা প্রাণ না নেয়, পেটের খিদে নেবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা