স্ত্রীসহ, করোনাক্রান্ত, গানবাংলার, তাপস,
বিনোদন

স্ত্রীসহ করোনাক্রান্ত গানবাংলার তাপস

বিনোদন প্রতিবেদক :

দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান স্ত্রী ফারজানা মুন্নী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দেশের সংগীতাঙ্গনে তারকা দম্পতি।

করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ হওয়ার পর সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস গণমাধ্যমকে একথা নিশ্চিত করেন।

তিনি সবার উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। এই কঠিন সময়টি অতিক্রম করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাপস।

তাপস বলেন, 'আমি যখন কোনো নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় একটা ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখোমুখি।'

তিনি আরো লেখেন, 'আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।' তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।

দেশীয় চলচ্চিত্রের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস একাধারে কণ্ঠশিল্পী-সংগীত পরিচালকও বটে।

এদিকে করোনা পজেটিভ ফলাফল হাতে পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত তাপস-মুন্নী দম্পতির নেতৃত্বে গানবাংলা পরিবার কাজ করেছে করোনাভাইরাস মহামারি প্রতিরোধে।

দুর্যোগের শুরুতে মানুষের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে, গান-কথায় সচেতনতা তৈরিতে দেশি-বিদেশি খ্যাতনামা শতাধিক শিল্পীর অংশগ্রহণে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেছে গানবাংলা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

আমি আমার চেষ্টার কমতি রাখিনি, সর্বোচ্চ এফোর্ট দিয়েছি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে এবার লা...

মাদারীপুর প্রাণী সম্পদ সপ্তাহ শুরু 

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপা...

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার   

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ...

তারকা ভিড়িয়ে নারী ফুটবলের সমীকরণ বদলাতে চায় এআরকে ও চাঁদপুর

বাংলাদেশের নারী ফুটবল লিগের পরবর্তী আসর কবে গড়াবে কিংবা কবে থেকে দলবদলের আনুষ...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক, বন্ধ ২১ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা