ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতার জন্য ইসরায়েলের দখলদারিত্বকে দায়ী করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সরকারের নীতি বিশ্বজুড়ে বিদ্যমান অন্যায় ও অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। এ সময় আঞ্চলিক সংকট নিরসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের ওপর গুরুত্বারোপ করেন চার দেশের প্রতিনিধিরা।

বৈঠকে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের বিষয়টিও গুরুত্ব পায়। এ ক্ষেত্রে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশ চারটি।

প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় যৌথ বিবৃতিতে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা