ধর্ষণের, বিষয়, নিয়ে, মুখ, খুললেন, বিবার,
বিনোদন

ধর্ষণের বিষয়ে মুখ খুললেন বিবার

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে টুইটারে দুজন নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। তাঁদের একজনের নাম ‘ড্যানিয়েল’ (ছদ্মনাম) ও আরেকজন ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ কাদি।

ড্যানিয়েল নামহীন এক অ্যাকাউন্ট থেকে ২০১৪ সালে ধর্ষণের অভিযোগ এনে সব ঘটনা পোস্ট করেছেন। অন্যদিকে কাদি তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে ড্যানিয়েলের ঘটনা শেয়ার করে নিজের সঙ্গে ২০১৫ সালে ঘটে যাওয়া সেই ধর্ষণের ঘটনাও উল্লেখ করেছেন। এবার এই নিয়ে মুখ খুললেন বিবার।

এই ‘সরি’ ও ‘হোয়াট ডু ইউ মিন’ টুইটের জবাব দিতে তুলে নিয়েছেন টুইট। লিখেছেন, ‘আমি সাধারণত এসব নিয়ে মন্তব্য করার পক্ষপাতী নই। ক্যারিয়ারের শুরু থেকেই এসব দেখে আসছি, শুনে আসছি। কিন্তু আমার স্ত্রী ও আমার দলের সঙ্গে কথা বলে ঠিক করলাম, এবার আমই মুখ খুলব। গুজব তো গুজবই। কিন্তু ধর্ষণের অভিযোগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগে আমার বক্তব্যের পক্ষে যথেষ্ট, জোরালো প্রমাণ জোগাড় করতে প্রায় ২৪ ঘণ্টা সময় নিয়েছি। ২০১৪ সালের ঘটনায় আসি, সেদিন আমি আমার তৎকালীন প্রেমিকা সেলেনা গোমেজকে নিয়ে গিয়েছিলাম। আর ফোর সিজন হোটেলের কথা বলা হচ্ছে, ওই সময় ওখানে আমি ছিলামই না। আমি তখন ওয়েস্টিনে ছিলাম, সেলেনার সঙ্গে। আর আমি সেটা প্রমাণ করতে পারব।’

এরপর একের পর এক তথ্য, হোটেলের রেজিস্টার ও অন্যের স্ট্যাটাস দিয়ে, এমনকি সেলেনা গোমেজের সঙ্গে ওই কনসার্টে নিজের ছবি প্রকাশ করে বিবার তাঁর পক্ষ থেকে যুক্তি–প্রমাণ নিয়ে হাজির হন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা