(ছবি: সংগৃহীত)
বিনোদন

ইলিয়াস কাঞ্চন-জায়েদকে মিশার অভিনন্দন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেছেন মিশা সওদাগর। তিনি সভাপতি পদ প্রার্থী ছিলেন। শনিবার (২৯ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে সমিতির নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মিশা সওদাগর।

সেই সঙ্গে সাধারণ সম্পাদক জায়েদ খানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। কাঞ্চন-জায়েদের একসঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন’।

প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জায়েদ খান। এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরীর। দপ্তর সম্পাদক পদে আরমান। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস। এছাড়াও নির্বাচিত হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, কেয়া, অমিত হাসান, জেসমিন, সুচরিতা, চুন্নু ও আলীরাজ।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা