ছবি: সংগৃহীত
বিনোদন

ডিজিটালে অভিষেক হচ্ছে মিঠুনের

সাননিউজ ডেস্ক: ভারতীয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। তবে বড় স্ক্রিনে নয়, ওভার দ্য টপ ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার। অ্যামাজন প্রাইম ভিডিওতে তার আসন্ন ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’। শুক্রবার (২৮ জানুয়ারি) সিরিজের নির্মাতারা এ ঘোষণা দিয়েছেন।

সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটি ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে। মিঠুনের সঙ্গে আরও একবার ‘লাক’ ছবির অভিনেত্রী শ্রুতি হাসানকে দেখা যাবে। শ্রুতির জন্মদিনেই এই সিরিজের ঘোষণা করলেন নির্মাতারা।

মিঠুন-শ্রুতির সঙ্গে দেখতে পাওয়া যাবে বেশ অন্য ধরনের কাজ করেছেন এমন অভিনেতাদের। এতে রয়েছেন আরজান বাজওয়া, গওহর খান, সত্যজিৎ দুবে, সোনালি কুলকার্নিদের। সিরিজের পরিচালক মুকুল অভ্যাঙ্কর। লিখেছেন অবনিতা দত্ত এবং আলথিয়া কৌশল। প্রযোজক সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, অসম্ভব টান টান থ্রিলার হতে চলেছে এই সিরিজটি। এক জনের জীবনের এক খারাপ ঘটনা থেকে অনেকগুলো জীবনে তার প্রভাব পড়ে দারুণ রহস্য তৈরি হবে সিরিজে।

অ্যামাজন প্রাইমে ১৮ ফেব্রুয়ারি থেকে এই সিরিজ দেখা যাবে। সিরিজটির গল্প একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা