ছবি- বিদ্যা সিনহা মিম
বিনোদন

নির্বাচিতরা যেন শিল্পীদের পাশে থাকেন

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হওয়া অভিনয়শিল্পীদের সংগঠনের নির্বাচনে ভোট দিতে হাজির হয়েছিলেন এসময়ের ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেওয়ার পর মিম বলেন, নির্বাচন আমাদের কাছে উৎসব। তাই এক ধরনের উৎসাহ নিয়েই ভোট দিতে আসি। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যেন শিল্পীদের সুখে দুঃখে পাশে থাকে। শিল্পীদের কল্যাণে কাজ করে।

শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটের সময় বাড়িয়ে সাড়ে ৭টা পর্যন্ত করা হয়। ২ ঘণ্টা বিরতি দিয়ে রাত ৯টায় শুরু হয় ভোট গণনা। রাত সোয়া ১০টায় ফলাফল ঘোষণা করেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা