মুনমুন
বিনোদন

দিনশেষে আমরা সবাই এক

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। প্রায় দুই বছর পর তিনি এফডিসিতে এসেছেন।

ভোট দেয়ার আগে তিনি মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। মুনমুন বলেন, নির্বাচনে আমরা কাউকে সমর্থন দেব, কাউকে দেব না। কিন্তু দিনশেষে আমরা সবাই এক। চলচ্চিত্রে সবাই এক পরিবার। আমি চাই, আমাদের মধ্যে একতা থাকুক। একজনের পেছনে আরেকজন যেন লেগে না থাকি।

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তো যা করার, করেই এসেছি। একটানা অনেকদিন কাজ করেছি না? ওটাই আমার জীবনের অর্জন। সারাজীবন যে কাজ করেই যেতে হবে, এমন তো কথা নেই।

আগামীতেও সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই মুনমুনের। জানালেন, নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

নির্বাচনের জন্য একটু ভাগাভাগি তো করতেই হবে। তবে নির্বাচনের পরে আমি মনে করি না কোনো ভেদাভেদ থাকে। আমার কাছে সবাই সমান।’

এক পর্যায়ে তিনি চিত্রনায়িকা পপির কথা বলেন। অনেকদিন আড়ালে থাকার পর সম্প্রতি তিনি ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে আসেন। সেই বার্তায় শিল্পী সমিতির সাবেক কমিটি তথা মিশা-জায়েদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। একটি সাক্ষাৎকারে পপি এ-ও জানান, জায়েদ তার বুকে পিস্তল পর্যন্ত ঠেকিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে মুনমুন বলেন, ওর ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমি এতো কষ্ট পেয়েছি যে, খাওয়াদাওয়া করতে পারিনি। তার জীবন, আমার জীবন ভিন্ন কিছু না। সে একজন নায়িকা, আমিও নায়িকা ছিলাম। আমি মনে করি, সে বিষয়টা সামনে এনে ভালো করেছে। এর মাধ্যমে সবাই জেনেছে।

এরপর পপিকে নিশ্চিন্তে এফডিসিতে এসে ভোট দেয়ার আহ্বানও জানান মুনমুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা