শাকিল খান
বিনোদন

আমি জয়ী হতে আসিনি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে লড়ছেন এ নায়ক। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোট উপলক্ষে সকালে এফডিসিতে এসেছেন তিনি।

শাকিল খান বলেন, নব্বই দশকের দিকে আমরা যারা কাজ করেছি সবাই চায়, ইয়াং জেনারেশনে যারাই আসুক বা পুরাতন যারা কাজ করছেন, তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারেন এটাই চাওয়া। এখানে রাজনীতি বা মারামারি নেই।

আমরা চাই, প্রতিটি শিল্পী যেন সুন্দরভাবে কাজ করে ঘরে ফিরতে পারে।

আরও পড়ুন: বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি

শাকিল আরও বলেন, সত্যিকার অর্থে এবার শিল্পী সমিতির নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি।

আমি জয়ী হওয়ার জন্য নির্বাচনে আসিনি। এসেছি সবার সমন্বয়ে যেন সুন্দর একটি নির্বাচন হয় সেটা নিশ্চিত করতে৷ এখানে কোটি কোটি টাকার খেলা নেই।

এখানে শিল্পীদের একজন গার্ডিয়ান দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা