ছবি: সংগৃহীত
বিনোদন

তমা-হিশামের আপস

বিনোদন ডেস্ক: তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। ২০১৯ সালের মে’তে তিনি হঠাৎই বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে। ব্যবসায়ী হিশাম রাজনীতিতেও সক্রিয়। বিয়ের এক বছর যেতে না যেতেই তমা-হিশামের সংসারে অশান্তি দেখা দেয়। তারা একে-অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগও এনেছেন। থানায় একজন-অন্যজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলাও করেছেন। এসব অশান্তি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।

তমা এরপরই স্বামী হিশামকে ছেড়ে একা একা থাকতে শুরু করেন। যদিও সংবাদটি এতদিন গোপনই ছিল। ২০২১ সালের মে’তে দুই পরিবার আলোচনায় বসে। তমা-হিশাম মামলা তুলে নিতে আপসনামায় সই করেন। তারা দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই আপসনামায় সই করেন। তবে এতে সংসার জোড়া লাগেনি তাদের। এর কিছু দিন পরই ৭ সেপ্টেম্বর হিশাম তার আইনজীবীর মাধ্যমে স্ত্রী তমাকে ডিভোর্সের নোটিশ পাঠান।

এ ব্যাপারে তমা বলেন, আমরা উভয়ে পরিবারের সঙ্গে বসে মামলা চালাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। দুজন দুজনের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্তের পরই আপসনামায় সই করেছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা