ছবি: সংগৃহীত
বিনোদন

এবার বিজয়ের আইটেম গার্ল সামান্থা

বিনোদন ডেস্ক: সম্প্রতি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে প্রথমবার কোমর দুলিয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

গত ১০ ডিসেম্বর গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পরই সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।

নতুন খবর হচ্ছে আবারও আইটেম গানে কোমর দুলাবেন সামান্থা। এবার তার সঙ্গী হবেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজর দেবরকোন্ডা।

ভারতীয় সংবাদমাধ্যম তেলেগুবুলেটিন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক পুরী জগন্নাথ। এ জন্য সামান্থা রুথ প্রভুর সঙ্গে যোগাযোগ করেছেন এই নির্মাতা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘আইটেম গানটির জন্য পরিচালক দারুণ কিছু সিক্যুয়েন্স তৈরি করেছেন। এ গানের জন্য তারকা নায়িকা চাচ্ছেন পরিচালক। আর সামান্থা উপযুক্ত বলে মনে করছেন নির্মাতা পুরী জগন্নাথ।’

কিছুদিন আগে ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন সামান্থা। এত অল্প সময়ের ব্যবধানে আবারো আইটেম গানে পারফর্ম করতে রাজি কিনা তা এখনো জানা যায়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা