তুষার খান
বিনোদন

হাসপাতালে তুষার খান

বিনোদন ডেস্ক: ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা তুষার খান। শনিবার (২২ জানুয়ারি) গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন

নাসিম জানান, তুষার ভাই গত চার পাঁচদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। অবস্থা খানিকটা বেগতিক হওয়ায় গতকাল রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে উনাকে। তুষার ভাইয়ের ফুসফুস সংক্রমিত হয়েছে। কাঁশি আছে। কথা বলতেও সমস্যা হচ্ছে।

এদিকে তুষার খানের জন্য দোয়া চেয়ে অনেক শিল্পী-পরিচালকরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করি আমাদের সবার প্রিয় তুষার ভাইকে সুস্থ করে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিক। যেন ভাইয়ের সাথে মন খুলে না বলা আরো অনেক কথা বলতে পারি, শুনতে পারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা