ছবি : সংগৃহীত
বিনোদন

শিল্পী সমিতির ভোটে পক্ষ নিলেন শাবনূর

সাননিউজ ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিগত বছরগুলোর তুলনায় এবার নির্বাচন চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। অনেকে পছন্দের প্রার্থী ও প্যানেলকে সমর্থন দিচ্ছেন, জানাচ্ছেন আগাম শুভেচ্ছাও। সেই কাতারে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি মিশা সওদাগর-জায়েদ খান পরিষদকে সমর্থন দিয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অস্ট্রেলিয়া থেকে ভিডিও কলের মাধ্যমে মিশা-জায়েদ পরিষদকে শুভকামনা ও আগাম অভিনন্দন জানান তিনি।

এ বিষয়ে মিশা-জায়েদ পরিষদের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরী বলেন, শাবনূর আপু সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ও অন্য প্রার্থীদের ভিডিও কলের মাধ্যমে সমর্থন দিয়েছেন। তিনি শুভেচ্ছাও জানিয়েছেন।

জয়কে শাবনূর বলেন, করোনাভাইরাসের জন্য দেশে আসতে পারছি না। আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। ইচ্ছা থাকলেও করোনার সংক্রমণ বাড়ায় এবারের শিল্পী সমিতির নির্বাচনে আসতে পারছি না। তবে তোমাদের পরিষদের প্রতি সমর্থন রইলো। ভালোবাসা ও শুভ কামনা থাকলো।

আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বরাবরের মতোই নির্বাচনে দুই পরিষদ অংশ নিয়েছে এবার। মিশা-জায়েদ পরিষদের বিপরীতে নির্বাচন করছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা