ছবি : সংগৃহীত
বিনোদন

সাইফপুত্র ও শ্বেতার মেয়ে হাতেনাতে ধরা

সাননিউজ ডেস্ক: বলিউডে এখনো পা রাখেননি সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম খান। তবে অভিনয়েই ক্যারিয়ার গড়বেন নবাবপুত্র। সম্প্রতি ইব্রাহিমের সঙ্গে জড়িয়েছে নতুন নাম; তিনি হলেন আরেক জনপ্রিয় অভিনেত্রীর মেয়ে। শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। সম্প্রতি তারা হাতেনাতে ধরা পড়েছেন!

তারা একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই ক্যামেরা ঝলকে ওঠে তাদের ওপর। ক্যামেরা দেখেই দুহাতে পলক তিওয়ারি মুখ লোকানোর চেষ্টা করেন। কিছুতেই মুখ থেকে হাত সরাননি। অন্যদিকে ইব্রাহিম পাশেই বসে ছিলেন। তার মুখে লাজুক হাসি। আবার কখনও মুখে হাত চাপা দিয়ে হাসতে দেখা যায় নবাব পুত্রকে।

পলককে নিজের মুখ ঢাকতে দেখেই হেসে ফেলেন ইব্রাহিম। পলক-ইব্রাহিমকে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। তারা নাকি প্রেমে ডুবেছেন। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি কেউ। শ্বেতা একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পলক পড়াশুনো নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে চলছে মডেলিংয়ের কাজ। অভিনয়ে আসার কথা ভেবেছেন পলকও। তবে মেয়ের প্রেম জীবন নিয়ে তিনি কিছু বলবেন না, সে কথাও জানিয়েছিলেন শ্বেতা।

ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেম বা বন্ধুত্ব নিয়ে কোনও কথাই বলতে শোনা যায়নি সেফ বা অমৃতাকে। বলিউডে স্টারকিডদের প্রেমের গুঞ্জন নতুন নয়। অমিতাভের নাতনি থেকে শাহরুখ পুত্র সকলকে নিয়েই নানা গুঞ্জন শোনা যায়। তবে ইব্রাহিম ও পলক প্রেমে আছেন না শুধুই বন্ধুত্ব, সে বিষয়ে কেউ কিছু জানাননি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

সৌদি আরবের মৃত্যুদণ্ড নীতি নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে প্রশ্ন

চলতি ২০২৬ সালের প্রথমার্ধজুড়ে সৌদি আরবে কঠোর সাজার ধারাটি অত্যন্ত জোরালোভাবে...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা