ছবি-সংগৃহিত
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন মানতে হবে বিধি নিষেধ

বিনোদন প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এরইমধ্যে দুটি প্যানেলকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি। তবে হঠাৎ করে বৃদ্ধি পাওয়া করোনার সংক্রমণের কারণে এফডিসিতে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আজ প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে বলেন, 'আজ শনিবার থেকেই আমরা অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করেছি। একদিকে করোনার কারণে তথ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে৷ অন্যদিকে গতকাল আমরা মৌখিকভাবে একটা অভিযোগ পেয়েছি একজন প্রার্থীকে হেনস্তা করা হয়েছে।

এই কাজটা করেছেন একজন বহিরাগত। এসব কারণে আমরা বহিরাগতদের প্রবেশ বন্ধ করেছি কঠিনভাবে৷ সেইসাথে নিবন্ধিত টিভি চ্যানেল, বাছাইকৃত কাগজের পত্রিকা ও সরকার কর্তৃক স্বীকৃত ১৪টি অনলাইনের সংবাদকর্মী ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।'

আরও পড়ুন: দূরত্ব কখনো ভালবাসা কমায় না

তিনি আরও জানান, 'নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা৷ তবে এখানে কোনো প্যানেল পরিচিতি বা প্রোগ্রাম করতে পারবেন না৷ এফডিসি কর্তৃপক্ষের এমন নির্দেশই রয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন কোনো প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকবে না৷ আমরা চাই শিল্পীরা ভোট দিয়ে এফডিসি ত্যাগ করবেন৷ এতে করে তারাই নিরাপদ থাকবেন। সবার নিরাপত্তা আগে।

নির্বাচনের দিন ভোটার শিল্পী ও ভোট সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসির ভেতরে থাকতে পারবেন না।'

নির্বাচন স্থগিতের ব্যাপারে তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মনে চলছি। করোনার কথা বিবেচনা করে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করছি। এখন পর্যন্ত নির্বাচন স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। যদি আসে তাহলে অবশ্যই সরকারের নির্দেশ মেনে নেব আমরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা