ছবি : সংগৃহীত
বিনোদন

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদন: বিচ্ছেদের জল্পনা-কল্পনার মধ্যেই খুশির সংবাদ দিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রিয়াঙ্কা মা হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নায়িকা নিজেই জানালেন এ খবর। প্রিয়াঙ্কা জানালেন, তারা এই বিষয়ে এখনই এর বেশি জানাতে চান না। তারা তাদের গোপনীয়তার সম্মান রাখতে চাচ্ছেন।

তারা চান, প্রথমবার সন্তানসুখ উপভোগ করতে। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমাদের সন্তানকে সারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়েছি। আমরা চাই জীবনের বিশেষ এই সময়ে আমাদের গোপনীয়তাকে সবাই সম্মান করবেন। এখন আমরা পুরোপুরি পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্র জানায়, এই তারকা দম্পতির মেয়ে সন্তান দুনিয়ায় এসেছে। তবে এই কন্যা এই মুহূর্তে কোথায় রয়েছে, সে তথ্য জানাননি প্রিয়াঙ্কা। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে সন্তান।

২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। তিন দিনের বিবাহ আসর বসেছিল রাজস্থানের উমেদ ভবনে। হিন্দু ও খৃষ্ট্রান মতে বিয়ে করেন তাঁরা। নিক ও প্রিয়াঙ্কার প্রেম জীবন নিয়ে সম্প্রতি নানারকম জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার পদবি থেকে জোনাস সরে যাওয়ায় বিস্তর জল্পনাও শুরু হয়। শেষ পর্যন্ত সন্তানের খবরে সমস্ত রটনার অবসান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা