ছবি-সংগৃহিত
বিনোদন

রেমো ডিসুজার শ্যালকের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: বলিউড কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজার শ্যালক জেসন ওয়াটকিনসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তার মুম্বাইয়ের মিল্লাত নগরের বাসভবন থেকেই লাশটি উদ্ধার হয়।

অভিযোগ করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার বাবা বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার সময় রেমো ও তার স্ত্রী লিজেল গোয়ায় ছিলেন।

ভারতীয় এক গণমাধ্যমে ঘনিষ্টজন জানিয়েছে, ওয়াটকিনস কিছুদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যার কারণে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে হয়তো। তবে বাড়ি থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

রেমো ইনস্টাগ্রামে জেসনের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন, আপনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছেন ভাই। আশা করি এ মৃত্যু আপনাকে অবশেষে মুক্তি দিয়েছে। শান্তিতে বিশ্রাম নিন।

প্রসঙ্গত, ওয়াটকিনস আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। তবে তদন্তকারীদের দাবি, ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা