বিনোদন

আমিশাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: আমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ভারতের কংগ্রেসের প্রয়াত নেতা আহমেদ পাটেলের ছেলে ফয়জাল। এক টুইট বার্তায় ফয়জাল আমিশাকে বিয়ের প্রস্তাব দিলেও পরবর্তীতে অবশ্য সেই টুইট মুছেও ফেললেন তিনি।

নেপথ্যে কারণ কী? বিগত বেশ কিছু দিন ধরেই বিভিন্ন পার্টি থেকে শুরু করে অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে আমিশা ও ফয়জালকে। তাদের প্রেম রয়েছে কিনা এতদিন তা ছিল অজানাই। তারাও কিছু স্বীকার করেননি।

ফয়জালের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান আমিশা। টুইটারে টুইট করে অভিনেত্রী লেখেন, শুভ জন্মদিন ডার্লিং। ভালবাসি। এই বছর খুব ভাল করে কাটাও। এরপরই সেই টুইটকেই রিটুইট করে ফয়জল লেখেন, অবশেষে তোমায় সবার সামনে প্রপোজ করছি, তুমি কি আমায় বিয়ে করবে?

আমিশার উত্তর আসার আগেই অবশ্য কয়েক মুহূর্তের মধ্যেই সেই টুইট ডিলিট হয়ে যায়। ততক্ষণে যদিও নেটিজেনরা নিয়ে ফেলেছেন স্ক্রিনশট। তা নেটদুনিয়ায় ভাইরাল। তাদের মনে প্রশ্ন, বিয়ের প্রস্তাব দিয়েও কেন পিছিয়ে এলেন তিনি? অন্য কোনও চাপ, নাকি এখনই সম্পর্কে সামনে আনতে চাইছেন না তারা, উঠেছে সে প্রশ্নও।

"কাহো না প্যায়ার হ্যায়" ছবির মধ্যে দিয়ে শোবিজে আগমন আমিশার। এরপর বেশ কিছু ছবি করেছেন তিনি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা