বিনোদন

কাজলের ‘মা’ হওয়ার খবর দিলেন গৌতম

বিনোদন ডেস্ক: এবার প্রকাশ্যে এলো তামিল অভিনেত্রী কাজল আগারওয়ালের ‘মা’ হওয়ার খবর। স্ত্রীর একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তার স্বামী গৌতম। সরাসরি কিছু না জানালেও একটি ‘ইমোজি’র মাধ্যমেই সংসারে নতুন অতিথি আসার খবর শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে সুন্দরী বউয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২’, এর সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের প্রেগন্যান্সি নিউজ ফাঁস করলেন গৌতম। ছবিতে হলুদ রঙা পোশাকে কোনও রেস্তোরাঁয় বসে থাকতে দেখা গেল কাজলকে। চোখে-মুখে তাঁর মাতৃত্বের আভা। প্রেগন্যান্সির পর পর আরও দ্বিগুন সৌন্দর্য্য বেড়েছে ‘সিংহম’ নায়িকার।

এর আগে ৩১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কাজল। সেই ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছিল তার বেবি বাম্প। আপাতত আর কয়েক মাসের অপেক্ষা। এর পরেই দুই থেকে তিন হবেন ওই তারকা।

এর মধ্যে সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন কাজল। কামাল হাসানের সঙ্গে তার কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে। প্রধান চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল তার কাছে। তবে, তিনি রাজি হননি।

প্রসঙ্গত, কাজল আগরওয়াল দক্ষিণী অভিনয় জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী। তবে তিনি বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তারমধ্যে ‘সিঙ্ঘাম’ ও ‘স্পেশাল ২৬’ অন্যতম। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। দক্ষিণী ভাষাতেও একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তবে আপাতত মা হওয়ার এই সময়টায় কাজ থেকে বিরতিতেই থাকবেন তিনি।

২০২০ সালে মুম্বাইয়ে বিয়ে করেন কাজল ও গৌতম। করোনার কারণে বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী। মাত্র মাস দুয়েক আগেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছিলেন কাজল ও গৌতম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা