বিনোদন

বাস্তবেও ভীষণ সাধারণ আমি

নিজস্ব প্রতিবেদক: বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রথমসারির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি বলেন, পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। এ জন্য বলিউডের চকচকে পার্টিগুলোতে থাকার চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিপাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না বলেও জানান তিনি।

বলিপাড়ার প্রথম সারির অভিনেতা হয়েও বলিউডের কোনো পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না তাকে। আর এর পেছনে কারণ হিসেবে তিনি বলেছেন, ‘বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা, তাই যাই না বলেও মন্তব্য করেন ‘স্যাক্রেড গেমস’-এর এই অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রথম ছবি ‘সারফারোশে’ কয়েক মিনিটের চরিত্র থেকে শুরু করে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে উঠেছেন নওয়াজ। কিন্তু আজও তিনি থেকে গেছেন সেই পুরনো নওয়াজেই। আজ তক.ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাওয়াজ জানান, বেশিরভাগ ছবিতে যে ধরণের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সেরকমই। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। আর এর পিছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।

এর বাইরেও বলিউডের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা। কোনো লুকোচুরি না করেই জানান যে, ভণ্ডামিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এই কারণেই বলিউডের পার্টিগুলোতে যেতে অনীহা তার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা