সালমান খান
বিনোদন

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। জন্মদিনের আগেই দুর্ঘটনার কবলে পড়লেন সাল্লু ভাই। বলিউড ভাইজানকে সাপে কামড় দিয়েছে।

জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান। তখনই হাতে ছোবল মারে সাপ। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

তাড়াতাড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি ভালো আছেন। আর চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।

আগামীকাল (২৭ ডিসেম্বর) অভিনেতার ৫৬তম জন্মদিন। ঠিক তার আগেই এই ঘটনা। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

‘টাইগার ৩’-র কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, শুটিং করতে বিদেশেও গিয়েছিলেন সালমান। তবে এই ঘটনার কারণে আপাতত কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা