শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

এত মোটা হয়ে গেছ কেন

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কেবল সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।বিয়ে, বিচ্ছেদ, সাহসী রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া ইত্যাদি কারণে বারংবার সমালোচনায় জর্জরিত হয়েছেন। একটা সময় ছিলেন সবার পছন্দের তালিকায়। শ্রাবন্তীর মিষ্টি হাসি, উচ্ছ্বল অভিনয়ে মুগ্ধ হতো দর্শক।

এবার শ্রাবন্তীর দিকে নেটিজেনরা আঙুল তুলল তার ওজনের প্রসঙ্গে। অনুসারীদের দাবি, অভিনেত্রীর ওজন বেড়েছে। এ কারণে তার সৌন্দর্যেও নাকি ভাটা পড়েছে।

এক অনুসারী মন্তব্য করেছেন, ‘মোটা হতে হতে ফেটে যাও!’, আরেকজন লিখেছেন, ‘এত মোটা হয়ে গেছ কেন?’, কেউ আবার অশ্রাব্য ভাষায়ও মন্তব্য করেছে শ্রাবন্তীর ইনস্টাগ্রামে।

কলকাতার ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস বা ফাফডা’র মনোনয়ন তালিকা প্রকাশের দায়িত্ব পেয়েছেন শ্রাবন্তী। সেই তালিকাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অভিনেত্রী। এ সময় তার পরনে ছিল লাল রঙের শর্ট গাউন। এই ভিডিও দেখেই অনুসারীদের নানারকম প্রশ্ন।

অবশ্য অনেকে শ্রাবন্তীর এই রূপেও মগ্ন হয়েছেন। তাদের মতে, স্থূলতা অভিনেত্রীকে আরও মোহনীয় করে তুলেছে।

এদিকে শ্রাবন্তী সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। নাম ‘ভয় পেয়ো না’। এটি নির্মাণ করবেন অয়ন দে। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে ওমকে। তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা