বিনোদন

বাংলাদেশি মিউজিক ভিডিওতে সানি লিওন

বিনোদন ডেস্ক: এবার বাংলাদেশি গানের মিউজিক ভিডিওতে নেচেছেন বলিউড আইটেমগার্ল ও সাবেক পর্ন তারকা সানি লিওন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সঙ্গীতশিল্পী তাপসের কথা, সুর ও সংগীতে ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’। আর এই গানের মডেল হয়েছেন সানি লিওন।

জানা গেছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইয়ে। এটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। লাল পোশাকে লাস্যময়ী ‘আইটেম কুইন’। তাঁর নাচের জাদু ও ঐশীর কণ্ঠমাধুর্যে প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টাতেই ভিডিয়োর দর্শক সংখ্যা লাখ পার!

বিষয়টি নিশ্চিত করে সঙ্গীতশিল্পী ফাতিমা তুজ জাহরা ঐশী বলেন, এই গানটা গেয়েছি ৫ মাস আগে। এ মাসেই গানটির ভিডিও ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। যখন জানলাম সানি লিওন এই গানে মডেল থাকবে, সেটা আমার জন্য সারপ্রাইজ ছিল।

ঐশী বলেন, প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন।

তিনি আরও বলেন, টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওন। পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে বলেও ঐশীর বিশ্বাস।

অপর এক প্রশ্নের জবাবে ঐশী বলেন, আমাকে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন তাপস ভাই ও ফারজানা মুন্নী ভাবী। আমার মতো তরুণ শিল্পীদের বড় স্বপ্নের দিকে হাঁটতে শিখিয়েছেন তারা। টিএম রেকর্ডসের নতুন যাত্রার আছি এটা আমার জন্য বড় পাওয়া। অশা করছি শ্রোতাদের মাঝে গানটি সাড়া ফেলবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা