বিনোদন

সুবাহকে বিয়ে করলেন ইলিয়াস হোসাইন

বিনোদন ডেস্ক: প্রেমের গুঞ্জন এড়িয়ে গেলেও অবশেষে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসিরের প্রাক্তন প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি। তবে গণমাধ্যমকে গায়ে হলুদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমাদের গায়ে হলুদ হয়েছে।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন রাজধানীর বনানী এলাকায় একসঙ্গেই সংসার পেতেছেন বলেও জানা গেছে।

এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি সম্পর্কে সুবাহ ফেসবুকে লিখেছিলেন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি কখনও।

এদিকে, বিষয়টি নিয়ে ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। ফেসবুকের মেসেঞ্জারে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বলেন, ‘ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দু’জন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপোড়াটাও ভালো। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালে সুবাহ রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত থেকে আলোচনায় আসেন। তবে নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে, ইলিয়াস সংগীতশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সংগীতে নেই। তবে ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা