বিনোদন

শাহরুখ খানের সঙ্গে রোমান্স করতে চান মিস ইউনিভার্স

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স খেতাব জিতেই বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে রোমান্স করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের পাঞ্জাব প্রদেশের মেয়ে হারনাজ সান্ধু। শীর্ষস্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই স্বপ্নের কথা জানান।

সম্প্রতি এই সাক্ষাৎকারে বলিউডে অভিষেকের প্রসঙ্গে হারনাজ বলেন, আমি জানি না কী হতে চলেছে। আসলে আমি এমনই এক মানুষ যে জীবনে কোনো পরিকল্পনা করে চলি না। তবে সুযোগ এলে নিশ্চয় আমি এটা হাতছাড়া করব না। আমি বলিউডের একজন হয়ে উঠতে পারলে দারুণ খুশি হব। কারণ, এটা আমার একটা স্বপ্ন। পেশাগতভাবে আমি একজন অভিনয়শিল্পী।

তিনি আরও বলেন, পাঁচ বছর ধরে আমি নাটক করছি। অভিনয়ের ক্ষেত্রে মেয়েদের নিয়ে যে চিরাচরিত প্রথা চলে আসছে, আমি তা ভাঙতে চাই। আজকের সময়ে দাঁড়িয়ে একমাত্র অভিনয়ের মাধ্যমে মানুষকে প্রভাবিত আর একাত্ম করা যায়। আমি একমাত্র এর মাধ্যমে মানুষকে প্রভাবিত ও উৎসাহিত করতে পারব। আর নিজের সমাজের জন্য সেরাটা উজাড় করে দিতে চাই।

মিস ইউনিভার্স হারনাজ বলেন, আমি যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে চাইব। ওনার কাজের ধরন আমার ভালো লাগে। ওনার প্রতিটি ছবিতে শিল্পকলা, গভীরতা, আবেগসহ নানান কিছু জড়িয়ে থাকে।

পর্দায় কার সঙ্গে রোমান্স করতে চান প্রশ্নের জবাবে হারনাজ সান্ধু বলেন, শাহরুখ খানকে আমি সম্মান করি আর ভালোবাসি। উনি অত্যন্ত পরিশ্রম করে এসেছেন। এখনো এতটাই পরিশ্রম করে যাচ্ছেন। তাকে সব সময় মাটিতে পা রেখে চলতে দেখেছি। সফলতাকে উনি সব সময় দারুণভাবে হ্যান্ডেল করতে পেরেছেন। যেকোনো সাক্ষাৎকারের সময় উনি যেভাবে কথা বলেন, তা আমাকে অনুপ্রাণিত করেছে। এ আচরণ, ব্যবহার, মনোভাব ওনাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। উনি শুধু একজন দারুণ শিল্পী নন, মানুষ হিসেবেও দুর্দান্ত। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চাই। শাহরুখের সঙ্গে রোমান্স করতে চাই।

প্রসঙ্গত, হারনাজ সান্ধুর আগে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন পাঞ্জাবি মেয়ে লারা দত্ত আর বাঙালি কন্যা সুস্মিতা সেন। তারা দুজনই বলিউড ছবির দুনিয়ায় পা রেখেছিলেন। বিনোদন সমালোচকদের অনেকে মনে করছেন, হারনাজ তাদেরই পথ অনুসরণ করবেন। এমনিতে হারনাজ নিজে একজন অভিনেত্রী। পাঁচ বছর ধরে তিনি মঞ্চে অভিনয় করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা