মিমি চক্রবর্তী ও নিরব
বিনোদন

মিমির সঙ্গে নিরব

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা নিরব। একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের।

গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি উন্মুক্ত করা হবে।

নিরব বলেন, ‘মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’

গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো, ‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা