সানি লিওন
বিনোদন

দয়া করে চড় মারবেন না

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। এবার তিনি সালমান খানের জনপ্রিয় ইন্টারটেইনমেন্ট শো বিগ বসে আসেন। সালমান খানের সঞ্চালনায় এই শো ভারতকে ছাড়িয়ে সারাবিশ্বে এখন জনপ্রিয়। এই শোতে দাঁড়িয়েই সানি লিওন এবার সালমান খানকে চড় মারতে না করলেন।

সম্প্রতি নিজের মিউজিক ভিডিও ‘মধুবন’ প্রচারের জন্য বিগ বসের সেটে আসেন সানি ও কণিকা কাপুর। আরও একবার কণিকা কাপুরের গানে দর্শক মাতাবেন সানি।

সানি বিগ বসের মঞ্চে এসে সালমান খানের ‘দাবাং’ ছবির ডায়লগ বলে সবাইকে চমকে দেন। তিনি যদিও সঠিকভাবে বলতে পারেননি। তবে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ফের নতুন চমক নিয়ে আসছে সানির ‘মধুবন’। এর আগে কণিকা কাপুরের ‘বেবি ডল’ গানে দর্শক মাতিয়েছিল। এবারও কণিকার সঙ্গে জুটি বাঁধলেন সানি। আরও একবার সিলভার স্ক্রিন মাতাতে প্রস্তুত সানি লিওন। ‘মধুবন’ মিউজিক ভিডিওর শুটিং শুরু করেছিলেন আগেই, এবার মুক্তি পেতে যাচ্ছে এই গান। তবে এই গানে কণিকার সাথে সুরে তাল মেলাবেন বাঙালি শিল্পী অরিন্দম চক্রবর্তী।

গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচারিয়া। এর আগে সানির সঙ্গে ‘ট্রিপি ট্রিপি’তে কাজ করেছেন গণেশ আচারিয়া। গানটি কম্পোজ করেছেন তোশি শাবরি। এ প্রসঙ্গে সানি লিওন বলেন, এ গানটি নিউ ইয়ার উপলক্ষে আমার পক্ষ থেকে চমক।

এটি একটি পার্টি গান। আমরা সবাই বড় আয়োজনে এর শুটিং করেছি। গান ও কোরিওগ্রাফি বেশ চমৎকার। নিজের শতভাগ দিয়ে পারফর্মের চেষ্টা করেছি। বরাবরের মতো সুপারহিট সানি লিওনকে আবিষ্কার করতে পারবেন সবাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা