বিনোদন

পোষ্যপ্রাণী কোলে পরীমনির রহস্যময় বার্তা

বিনোদন ডেস্ক: ঢালিউড সিনেমায় আলোচিত চিত্রনায়িকা পরীমনি সব সময় আলোচনায় ও সমালোচনার মধ্যে থাকতে পছন্দ করে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। সম্প্রতি একাধিক রহস্যময় পোস্ট পাওয়া গেছে তার টাইমলাইনে।

এর মধ্যে শুক্রবার (২৪ ডিসেম্বর) দেওয়া তার পোস্টটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নিজের তিনটি উচ্ছ্বল হাসি মাখা ছবি পোস্ট করেছেন তিনি। সাদা রঙের শাড়ি পরিহিত পরীমনির কোলে পোষ্যপ্রাণী।

ক্যাপশনে দিয়েছেন এক ‘রহস্যময়’ বার্তা। তিনি লিখেছেন, Don't cry because it's over. Smile because it happened…….😇 অর্থাৎ ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

পরীমনির পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল বিরাজ করছে। গত ২০ ঘণ্টায় পরীমনির পোস্টটিতে ৭৪ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। তবে কমেন্ট অপশন তিনি বন্ধ করে রাখায় কেউ মন্তব্য করতে পারছে না।

প্রসঙ্গত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড়ের মধ্যে অভিনেত্রী মাহিয়া মাহি ‘কাগজের বৌ’ ছবি করবেন না বলে জানিয়েছেন। তার জায়গায় নায়িকা হিসেবে অভিনয় করবেন পরীমনি। শুটিং সেটে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ‘কাগজের বৌ’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী।

তিনি জানান, চিত্রনায়িকা পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য নায়িকার প্রতি আমি কৃতজ্ঞ। এই ছবিতে ইমন ও পরীমনির সঙ্গে আরও থাকছেন ডি এ তায়েব।

চয়নিকার ছবিতে আগেও অভিনয় করেছেন ঢালিউড সুন্দরী পরীমনি। তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রয়েছে। চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলেই সম্বোধন করেন পরীমনি। সম্প্রতি এই নির্মাতা চয়নিকা চৌধুরীকে অভিনেত্রী পরীমনির বিপদে পাশে দাঁড়াতেও দেখা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা