এলিনা শাম্মী ও খালেদা জিয়া
বিনোদন

‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে এলিনা

বিনোদন ডেস্ক: ‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে।

১৫ নভেম্বর সোমবার বিকেলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন চরিত্রটির জন্য। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এলিনা শাম্মী বলেন, “বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।”

তিনি আরও বলেন, ‘এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি ছবি হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি ভেবে ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা