বিনোদন

প্রসেনজিতের এ কী হাল!

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আশির দশকের শেষ দিকে যার উত্থান। এছাড়া তার বুম্বদা নামের সাথেও অনেকে পরিচিত।

সম্প্রতি অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন এই নায়ক। এমন ছবি সোমবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ছবিতে দেখা যায় পুকুর ঘাটের পাকা আসনে পা তুলে বসে আছেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তার মাথায় টাক, দাঁড়ি-গোঁফ কাঁচাপাকা, পরনে লুঙ্গি, দৃষ্টি মলিন আর মুখে আলতো হাসি। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায়, ইনি আসলে প্রসেনজিৎ।

ছবির ক্যাপশনেই প্রসেনজিত বুঝিয়ে দিয়েছেন, তার এই হাল কেন। এই রূপ তিনি মূলত নতুন সিনেমা ‘আয় খুকু আয়’-এর জন্য ধারণ করেছেন। সিনেমাটি নির্মাণ করছেন শৌভিক কুণ্ডু। প্রযোজোনা করছেন সুপারস্টার জিৎ।

এই সিনেমায় প্রসেনজিতকে দেখা যাবে দুটি চরিত্রে। একটি হলো বাবার চরিত্র, যার মেয়ে হিসেবে থাকছেন দিতিপ্রিয়া রায়। এছাড়া ছোট একটি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা